সোমবার, ০৪:৩৯ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

সরল অহংকার__নোলক লিপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

নীরব অন্তর্জ্বালা কত সহস্র সয়ে গেছি
আগলে নিয়েছি নির্দ্বিধায় কুঞ্জবনে, এখন আর আলাদা করে অনুভুতিই জাগে না
কিবা সুখ কিবা দুখ্ সবই কেমন টান টান সমান্তরাল,
কি মান কি অপমান তার বোধ গিলে নিয়েছি সেইদিন,
যেদিন নিজেকে ঘোষণা দিয়েছি গনমঞ্চে
আমি মানুষ নই।
বিশ্বাস কোন সস্তা বস্তু নয়
তাই না হয় আপন বিশ্বাস আপনাতেই থাকুক
সত্য নগ্ন সরলতার গায়ে চিবুক যতই মারনা কেন
বিশ্বাস যেন আরো শক্ত ও পরিপক্ক হয় তোমাদের পাপে
বাকিটা আমার শুদ্ধতায়,
দেইনি তো কোথাও ফাঁকি ভালোবাসাহীন ঘরে
শুধুই চামড়ার ঘর্ষণেই তার কাছে পায় পূর্নতা,
আমি সেই ঘরকে মনে করি নরকের সমান।
যে সরলতায় গেঁথে দিয়েছ অদ্ভুত সুন্দর নিখুঁত মিথ্যে কথার গাঁথুনিতে
সরল মনে চরেই বেঁধেছিলাম ঘর
প্রতিদিন নাকি সুর্য উঠে কিন্ত কই
আমার পৃথিবীতে আজও কোন সূর্য উঠেনি তো,
দেখিনি তো রবির কিরন এইটুকু
ফোটেনি তো ঘরকোণে হাসি,
যা কিছু ছিলো সবই মিথ্যে রঙিন জলে ডুবানো,
সরলতার পরাজয় তো এখানেই,
অচেনা রঙিন মাতাল জলে,
সেখানেই হয় সরলতার অহংকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com