বুধবার, ০৭:২৫ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায়

উপ-পুলিশ সুপার হলেন পাকিস্তান পেসার আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৮৫ বার পঠিত

পাকিস্তানের উপ-পুলিশ সুপারের (ডিএসপি) সাম্মানিক পদ পেলেন দেশটির পেসার শাহীন শাহ আফ্রিদি। তারকা এ ক্রিকেটারকে সোমবার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ।

তরুণ পেসার শাহীন পাকিস্তান পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল ও পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাত কাজ করবেন। পাশাপাশি পুলিশ ও জনগনের মধ্যে সু-সম্পর্ক স্থাপনেও কাজ করবেন এই বাঁহাতি।

পেশোয়ারে এক অনুষ্ঠানে শাহীন শাহ আফ্রিদিকে খাইবার পাখতুন পুলিশের শুভেচ্ছা দূত এবং উপ-পুলিশ সুপার হিসেবে ঘোষণা করা হয়। তাকে পোশাক ও ব্যাজ পরিয়েও দেওয়া হয়।

এনিয়ে শাহীন বলেন, ‘আমার বাবা একজন অবসরপ্রাপ্ত খাইবার পাখতুন পুলিশের কর্মকর্তা। এছাড়া আমার ভাইও বর্তমানে এই ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com