বৃহস্পতিবার, ০৯:৪৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

কুরবানির গোশত দিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৮৭ বার পঠিত

প্রশ্ন: কুরবানির গোশত দিয়ে বিয়ের অনুষ্ঠান করবো বা মেহমানদের আপ্যায়ন করাবো- এমন নিয়তে কুরবানি করা যাবে কি?

উত্তর: এভাবে নিয়ত করে কুরবানি করলে শুদ্ধ হবে না। কারণ, এতে গোশত খাওয়ার নিয়তে কুরবানি হয়ে যাচ্ছে। তাছাড়া আল্লাহর বিধান পূর্ণ করার জন্য এ কুরবানি করা হচ্ছে না, বরং আত্মীয়দের খাওয়ার জন্য পশু জবাই করা হচ্ছে।তাই এভাবে নিয়ত করে কুরবানি করলে শুদ্ধ হবে না।

তবে যদি আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কুরবানি করে থাকে, এরপর কুরবানির গোশত দিয়ে বিয়ের মেহমানদারী করে, তাহলে কুরবানিও শুদ্ধ হবে। আবার মেহমানদারদের খাওয়ানোও বৈধ হবে।

তবে যদি বড় পশুর সাত ভাগের মাঝে আলাদা অংশ ওলীমার জন্য রাখে, তাহলে ওলীমার অংশ রাখার কারণে কুরবানি নষ্ট হবে না। বরং শরীক সবার কুরবানি শুদ্ধ হয়ে যাবে।

মাসআলা দু’টি আলাদা। এক হল, কুরবানির অংশটিকে বিয়ের মেহমানদারীর জন্য কুরবানি করা। আর দ্বিতীয় মাসআলা হল, কুরবানির অংশ নয়, বরং কুরবানির পশুতে আলাদা অংশে ওলীমার অংশ রাখা।

প্রথম সূরতে কুরবানি শুদ্ধ হবে না। দ্বিতীয় সূরতে কুরবানি শুদ্ধ হবে।

তথ্যসূত্র- ফাতাওয়ায়ে আলমগীরি, তাতারখানিয়া, দুররুল মুখতার, বাদায়েউস সানায়ে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com