বৃহস্পতিবার, ১২:০৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রাজধানীর ‘কেয়ারি ক্রিসেন্ট’ ভবন সিলগালা, হেফাজতে ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পঠিত

রাজধানীর সাতমসজিদ রোডের ‘কেয়ারি ক্রিসেন্ট’ নামের একটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি দল ভবনটিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়। এ সময় তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভবনটিতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অভিযান শেষ হওয়ার পর ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের চলাকালে ভবনটির দ্বিতীয় তলা থেকে ওপরের দিকের সব রেস্টুরেন্ট তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। কথা বলার জন্য ভবন সংশ্লিষ্টদের ডাকা হলেও তারা কেউ আসেননি।

এর আগে ভবনটিতে অভিযান চালানো হবে- এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝোলানো নোটিশে লেখা— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকবে। শুধু দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলো দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com