শনিবার, ০১:৫৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

রিমান্ডে বেরিয়ে এলো বেইলি রোডের আগুন লাগার কারণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

রিমান্ডের প্রথম দিনেই বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার প্রধান কারণ জানা গেছে। মামলার আসামিরা জানিয়েছেন, রেস্তোরাঁ মালিকরা তাদের প্রতিষ্ঠানের ভেতরে জায়গা বাড়াতে গ্যাস সিলিন্ডারগুলো বাইরে রেখেছিলেন। এক সিলিন্ডারে ধারণক্ষমতার বেশি চুলা ব্যবহার করছিল প্রতিষ্ঠানগুলো। এই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে।

রবিবার রিমান্ডের প্রথম দিনে এমন তথ্য দিয়েছেন মামলার আসামিরা। তাদের জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তারা আরও কিছু তথ্য পেয়েছেন, যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে কাকে, কীভাবে ম্যানেজ করে অবৈধ এ রেস্তোরাঁর ব্যবসা পরিচালনা করা হতো, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গণমাধ্যমকে মামলার তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত, কার কার অবহেলা ছিল, আগুন লাগার পর তারা কী করেছে, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে নিচতলার একটি প্রতিষ্ঠান থেকে আগুন লাগার সত্যতা পাওয়া গেছে। প্রতিষ্ঠান মালিকরা একটি সিলিন্ডার থেকে অনেকগুলো চুলা ব্যবহার করতেন। এই কারণেই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর সিলিন্ডারগুলো নিরাপদে না রাখার বিষয়ে তারা বলছে, ভেতরে জায়গা বাড়ানোর জন্য সিলিন্ডারগুলো রাখা হয় বাইরে। ভবন ম্যানেজমেন্টও এসব বিষয়ে চুপচাপ ছিল।

রিমান্ডে থাকা ব্যক্তিরা হলেন- চুমুক রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুদ্দিন জিসান এবং ভবনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com