মঙ্গলবার, ০৮:০০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৬৭ বার পঠিত

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি বন্দরের খুচরা বাজারে দেশিয় পেঁয়াজ কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। গত দুই দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রয় হয়েছে ৩০ টাকা কেজি দরে। এখন সেই পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা টাকা কেজি দরে।

আজ শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় হিলি বাজারের আড়ৎগুলো দখল করে নিয়েছে দেশিয় পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে।

খুচরা বিক্রেতা রুবেল জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা দাম বেড়েছে। বাজারে পেঁয়াজ প্রকার ভেদে ৪০ থেকে ৪২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর এখন বন্দরের বাজারে খুজেই পাওয়া যাচ্ছে না ভারতীয় পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ঈদের পর থেকে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এখন দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করছে। ঈদুল আজহার আগে দাম আরও বাড়তে পারে বলে আশংকা করছেন তারা। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com