শনিবার, ০২:১৫ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

আজ থেকে সকাল-সন্ধ্যা ছুটবে মেট্রোরেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

মতিঝিল টু উত্তরা রুটে আজ থেকে সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। এর আগে বেলা ১১টা পর্যন্ত চলাচল করত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’র (ডিএমটিসিএল’র) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানান, শনিবার থেকে উত্তরা টু মতিঝিল পর্যন্ত সবকয়টি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। সকাল ৭টা ১০ মি‌নি‌টে উত্তরা উত্তর স্টেশন থে‌কে প্রথম মে‌ট্রো‌রেল ছে‌ড়ে আস‌বে এবং সব শেষ ৮টা ৪০ মি‌নি‌টে ম‌তি‌ঝিল স্টেশন থে‌কে ছে‌ড়ে আস‌বে।

তি‌নি বলেন, সকাল ৭টা ১০ মি‌নিট থে‌কে সকাল স‌াড়ে ১১টা পর্যন্ত মি‌নিট পর্যন্ত ‘পিক আওয়ার’ ১০ মি‌নিট পর পর চলাচল কর‌বে মে‌ট্রোরেল। ১১টা ৩১ মি‌নিট হ‌তে বিকেল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ১২ মি‌নিট পর পর চলাচল কর‌বে এবং ৪টা ১‌ মি‌নিট হ‌তে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ ১০‌ মি‌নিট পর পর চলাচল কর‌বে মে‌ট্রোরেল।

তি‌নি ব‌লেন, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দু’টি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দু’টি সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দু’টিতে শুধু এমআর‌টি বা র‌্যা‌পিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

উল্লেখ্য, সবশেষ গত ৩১ ডিসেম্বর থেকে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। এতদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশে এবং সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com