শনিবার, ১১:৩৮ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

মিরপুরে বিআরটিসি বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় ওই বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়ার শাখার কর্মকর্তা তালহা বিন জসিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম বলেন, মিরপুর ১০ নম্বর এলাকায় দুপুর ২টা ৩৫ মিনিটে বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com