বুধবার, ১১:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নিরাপত্তার চাদরে ঢাকা নির্বাচন ভবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই মুহূর্তে ১০ প্লাটুন বিজিবি, র‍্যাব ও পুলিশ অবস্থান করছে।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল্লাহ। তফসিলের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গাড়ি নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেছে।

২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব বলেন, ‘এখনো মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি। চলাচল বন্ধের জন্য কোনো নির্দেশনা আসেনি। তবে যে কোনো মুহূর্তে নির্দেশনা আসতে পারে। সে সময় থেকে আমরা সব ধরনের চলাচল বন্ধ করে দিব। আপাতত চলাচল কিছুটা নিয়ন্ত্রিত রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com