শনিবার, ১০:৪৬ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারালেন জামায়াত নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মো. বেনাউল ইসলামকে বিপুল ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা মো. সেফাউল মুলক। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের মো. বেনাউল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৪৮৪টি।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা নিয়ে ভোট দেন। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় এখানকার ভোটাররা বেশ খুশি। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান জানান, কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে মো. সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪৮৪ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com