শনিবার, ০১:৫৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে ৮ ইউপির পাঁচটিতে নৌকা জয়ী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৪৩ বার পঠিত

পটুয়াখালীর তিনটি উপজেলার মোট ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটি ইউপির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এছাড়া ২টি ইউপির একটিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাতপাখা, অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হন।

বেসরকারি ফলাফলে বিজয়ী চেয়ারম্যানরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুরে সালমা জাহান নৌকা, ইটবাড়িয়া ইউপিতে মো. মোজাম্মেল জোমদ্দার নৌকা, জৈনকাঠী ইউপিতে অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মোহসীন নৌকা, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপিতে আনছার উদ্দিন মোল্লা নৌকা ও দশমিনা উপজেলার চর বোরহান ইউপিতে নজীর আহমেদ সরদার নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

এছাড়া কলাপাড়া উপজেলার ধূলাসার ইউপিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ হাফেজ আব্দুর রহিম হাতপাখা, সদর উপজেলার মৌকরন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে রাইসুল ইসলাম সেলিম জয়লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com