বৃহস্পতিবার, ০২:১১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রাজধানীর মিরপুরে দিনদুপুরে বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

রাজধানীর মিরপুরে দিনদুপুরে একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সোয়া একটার দিকে বাসটিতে আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ রোববার দুপুর সোয়া একটার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়েছে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বিএনপিসহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করেছে। আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

সকালে ফায়ার সার্ভিস জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com