বুধবার, ০৮:৫৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সড়কে গণপরিবহণ স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম চলাচল করতে দেখা গেছে।
এর আগে গত সোমবার দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিন বুধবার থেকে ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি, যা বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে।
ওইদিন এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
একইদিন যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার ভোর থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
জামায়াতে ইসলামীও একই সময়ে একই কর্মসূচির ডাক দেয়।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com