বুধবার, ০৮:৫৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

এবার মিরপুরে শিকড় বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর সাড়ে ১১-তে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলের রওনা হয়েছে।

এর আগে, সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বাংলামোটরে একটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছিলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com