বৃহস্পতিবার, ০২:১১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বনশ্রীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

রাজধানীর বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো: সবুজ (৩০) নামে একজন দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের বাসের চালক।

রোববার সকাল ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালের দিকে সবুজ নামে দগ্ধ অবস্থায় বাসের একজন চালক আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরে ২৮% দগ্ধ রয়েছে এবং তার শ্বাসনালী পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

দগ্ধ সবুজের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। আমার স্বামী রমজান বাসের ড্রাইভার ছিলেন। সকালে বাড্ডা থেকে তিনি অছিম পরিবহনে করে মেরাদিয়া যাচ্ছিলেন। সেখানে রমজান পরিবহনটি রাখা ছিল।’

এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানিয়েছেন খিলগাঁও থানার পেট্রোল পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com