শনিবার, ০২:৩১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের লাঠি মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ।আজ রবিবার আওয়ামী লীগের যাত্রাবাড়ী থানা শাখার নেতা হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে বিভিন্ন সড়কে এই মিছিল হয়। এর আগে ভোর থেকেই সেখানে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

এদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতেও অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করছে আওয়ামী লীগ।

এর এক দিন আগে আজ বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন,‌ ‘আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকব। বিএনপি যে অবৈধ অবরোধ দিয়েছেন কোনোভাবে যেন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সব থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের নিদর্শনা দেওয়া আছে।’

এদিকে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান করবে। একই নির্দেশনা আছে ঢাকা মহানগর উত্তরেও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com