বৃহস্পতিবার, ১০:২৭ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন দুবারের মেয়র সাক্কু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে বুধবার সকালে নগরীর হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সদ্য সাবেক মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু।

ভোট দেয়া শেষে সাক্কু বলেন, আবহাওয়াটা ভালো হলে আমার জন্য একটু ভালো হতো। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, মাত্র তো ১ ঘণ্টা গেল। হোক না আরো, তারপর বলা যাবে।

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে সাক্কু বলেন, জয়-পরাজয় যেটাই হোক একটা রেজাল্ট নিয়ে যাব ইনশাল্লাহ।

এদিকে ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টিবাধায় পড়েছেন ভোটাররা। সকালের এক পশলা বৃষ্টিতে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো বা কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়া ভোটারদের ছত্রভঙ্গ হতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com