বৃহস্পতিবার, ০৩:০৬ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মিরপুর ১০ অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিকরা অবরোধ করেছে। এ সময় তারা গতকাল মঙ্গলবারের আন্দোলনে হামলার বিচারের দাবি জানিয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ৬, ৭, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকা থেকে কারখানার শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ১০ নম্বরে এসে অবস্থান নেন। এ সময় মিরপুরে বিভিন্ন অঞ্চল থেকে ১০ নম্বর এলাকায় আসা যান চলাচলে বিঘ্ন ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ডেকো রেডওর্ডস, ডেকো এপারেলস, ইপিলন, ডেকো নীড, কংকড, ইভেন্টস গ্রুপ, টিউলিপ, আলানা গ্রুপ, আজমত গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।

আন্দোলনরত শ্রমিকরা বলছেন, ‘একজন শ্রমিক যদি আট হাজার টাকা বেতন পায়, তার পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে সেখানে বাসাভাড়াই তো যায় পাঁচ হাজার টাকা। বাকি টাকায় কিভাবে সংসার চলবে। বাজার দরের যে অবস্থা, তাতে তো দুই বেলা ভাত খাওয়ার অবস্থাও নেই।

আমরা কিভাবে বাঁচব? কয়েক টাকা বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছি। কিন্তু এখন জীবন নিয়ে টানাটানি।’এদিকে শ্রমিকদের আন্দোলনে মালিক পক্ষ স্থানীয় রাজনৈতিক লোকজনকে দিয়ে শ্রমিকদের ওপর হামলা করিয়েছে বলে দাবি শ্রমিকদের।

শ্রমিকরা বলছেন, ‘গার্মেন্টস শ্রমিকরা নিজ নিজ কারখানার সামনে আন্দোলন করছিলেন।

পরবর্তী সময়ে কয়েকজন বহিরাগত এসে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com