বুধবার, ০২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

‘তোমরা মুসলিমরা মরবে’ বার্তা দিয়ে শিকাগোতে শিশুকে নির্মমভাবে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৬ বছর বয়সী এক শিশুকে ছুটিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে ৭১ বছরের এক বৃদ্ধ। শিশুটিকে আর্মি স্টাইলে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাও গুরুতর আহত হয়েছেন।

শনিবার শিকাগো শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে মা-ছেলেকে ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনার ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।

পুলিশের মতে, পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের ইসলামিক বিশ্বাসের এবং ফিলিস্তিন-ইসরাইলের সহিংসতার প্রতিক্রিয়ার কারণে টার্গেট করা হয়েছিল।

জানা গেছে, ‘তোমরা মুসলিমরা মরবে’… এই বুলি আওড়াতে আওড়াতে ওই শিশুর বুকে-পেটে কোপাতে থাকেন বৃদ্ধ। বাধা দিতে এলে শিশুর মাকেও কয়েকবার ছুরিকাঘাত করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক বিবৃতিতে বলেছে, ওই পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের বাড়িওয়ালা ওই বৃদ্ধ হটাৎ ঘরে ডুকে শিশুটির মা ৩২ বছর বয়সী হানান শাহিনকে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করতে এগিয়ে যান। হানান শাহিন বাথরুমে গিয়ে ৯১১-এ (আমেরিকার জরুরি সেবা) কল করেন।

বিবৃতিতে আরো বলা হয়, হানান শাহিন বাথরুম থেকে বেরিয়ে দেখেন তার ছয় বছর বয়সী ছেলে ওয়াদেয়া আল-ফায়ুমকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। মা ও ছেলেকে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি ঘরের বাইরেই বসা ছিলেন। তখন তার কপাল থেকে রক্ত ঝরছিল।

ওই ব্যক্তিকে রোববার আদালতে তোলা হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে প্রথম গ্রেডের হত্যার অভিযোগ দিয়েছে।
সূত্র : আল-জাজিরা ও মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com