বুধবার, ০১:২৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আল-জাজিরার ব্যুরো অফিস বন্ধের চেষ্টা ইসরাইলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ইসরাইলের যোগাযোগমন্ত্রী শালোমা কারহি।

রোববার ইসরাইলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আল-জাজিরা ব্যুরো বন্ধের প্রস্তাবটি বর্তমানে ইসরাইলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা পর্যালোচনা করছেন। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন শালোমা।

এ বিষয়ে আল-জাজিরা ও কাতার সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শালোমা কারহি বলেন, এটি এমন একটি স্টেশন যা উসকানি দেয়, এটি এমন একটি স্টেশন যা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সৈন্যদের ছবি তোলে… যেটি ইসরাইলের নাগরিকদের বিরুদ্ধে উস্কানি দেয়।

শালোমা কারহি আরো বলেন, ‘এটি অযৌক্তিক যে হামাসের মুখপাত্রের বার্তা এই স্টেশনের মধ্য দিয়ে যায়।’

তিনি বলেন, ‘আশা করছি, শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের মে মাসে হামাসের সাথে যুদ্ধে জড়িয়েছিল ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই সময় বোমা হামলা চালিয়ে আল-জাজিরার গাজা উপত্যকার ব্যুরো কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিল ইসরাইল।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com