বুধবার, ১২:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘আমরা সিংহের জাতি, হামাসকে গুঁড়িয়ে দেব’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার পঠিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমরা সিংহের জাতি। আইএসআইএসকে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই হামাসকে গুঁড়িয়ে দিতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তেল আবিব সফর করায় ধন্যবাদ জানান নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাই। বর্বর হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধে ইসরায়েলের প্রতি অবিশ্বাস্য সমর্থন জানিয়েছে মার্কিন জনগণ।

অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি একটি ক্ষতিগ্রস্ত জাতির কাছে এসেছেন। আমরা যুদ্ধরত জাতি, সিংহের জাতি, যারা চারপাশের অশুভ শক্তিকে পরাস্ত করতে বদ্ধপরিকর।

হামাসকে ‘সভ্যতার শত্রু’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, হামাস হলো আইএসআইএস। আইএসআইএসকে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তেমনি হামাসকেও গুঁড়িয়ে দেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com