মঙ্গলবার, ০৯:২০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষে ১ দফা দাবিতে আজ মঙ্গলবার ফরিদপুর বিভাগীয় রোড মার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু করে রাজবাড়ী-ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশেবোডমার্চটি যাত্রা শুরু করবে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শুরু হয়ে বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত। তার মধ্যে রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথসভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোডমার্চ শেষ হবে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলের নেতারা বক্তব্য রাখবেন।

ফরিদপুর বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দেবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রোডমার্চটি গোয়ালন্দ মোড় থেকে শুরু হয়ে শরিয়তপুর স্টেডিয়ামে সমাবেশের মধ্যদিয়ে শেষ হবে। ফরিদপুর গোয়ালন্দ থেকে শরিয়তপুর ১৩০ কিলোমিটার রোডমার্চে ফরিদপুর দুটি, গোপালগঞ্জে একটি, মাদারীপুরে একটি পথসভা হওয়ার কথা রয়েছে।

রোডমার্চের সমন্বয় করবেন বিএনপি ফরিদপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং

সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও

খন্দকার মাশুকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com