মঙ্গলবার, ০৮:৩১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সরকার দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে : ড. মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

বর্তমান সরকার দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে, তারা এক দলীয় বাকশাল কায়েম করেছে, তারা মানুষকে কোনো ভিন্নমত প্রকাশ করতে দেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

তিনি বলেন, তারা মনে করে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে আওয়ামী লীগ যা বলে দিবে তাই মানবে, যা কোনোদিন হতে পারে না। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়, গণতন্ত্রের অধিকার চায়।

রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকায় স্থাপন করা মঞ্চ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় এ মঞ্চ থেকেই কর্মসূচির উদ্বোধন করেন ড. আবদুল মঈন খান।

সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির এ রোডমার্চ শুরু হয়।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের রাগ এ জন্য যে খালেদা জিয়া দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে, দেশের মানুষকে ভালোবাসার ফলে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ খালেদা জিয়াকে মুক্ত করতে না পারবো ততক্ষণ আমরা ঘরে ফিরে যাবো না। যতক্ষণ এ সরকার পদত্যাগ না করবে ততক্ষণ আমরা রাজপথ থেকে ফিরে যাবো না।

ময়মনসিংহ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য শেষে রোডমার্চ সেখান থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com