মঙ্গলবার, ০৮:৩০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ টু কিশোরগঞ্জ বিএনপির রোডমার্চ আজ

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির সহ একদফা দাবি আদায়ে আজ রোববার রোডমার্চ করবে বিএনপি।

সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ ত্রিশাল বগার বাজার থেকে রোডমার্চ শুরু হবে। কিশোরগঞ্জে লতিফাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন ময়দানে এসে শেষ হবে। এ যাত্রা প্রায় ১১৪ কিলোমিটার দীর্ঘ পথ।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে জানান, ময়মনসিংহ রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করার মধ্যদিয়ে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আব্দুল মঈন খান।

এছাড়া বিএনপির লাগাতার কর্মসূচির পরবর্তীগুলো হলো ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ ও সমাবেশ। ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন। ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরেসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ।

প্রয়োজনে আরো কিছু কর্মসূচি যোগ হতে পারে বলে জানিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com