মঙ্গলবার, ০৪:২৮ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

মহানবীকে অবমাননা : ভারতের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানাল মালয়েশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৪৭ বার পঠিত

মহানবী সা: ও হজরত আয়েশা রা:-এর প্রতি ভারতীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের অবমাননাকর উক্তির প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বময়। এবার ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানাল মালয়েশিয়ার সরকার।

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে বিশ্বে ক্রমশ চাপ বাড়ছে মোদি সরকারের ওপর। ওই কটূক্তির তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বুধবার কুয়ালালামপুরের পুত্রাজায়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে এ বিষয়টিকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্কসহ অন্য মুসলিম দেশগুলো।

মালয়েশিয়ায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। শুধু তাই নয়, একে অপরের ধর্মকে সম্মান ও ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে মালয়েশিয়ার তরফ থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com