বৃহস্পতিবার, ০৪:৩১ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

চীনে প্রবল বর্ষণে বহু বাড়ি-ঘর ধ্বংস, ১০ জনের প্রাণহানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৭২ বার পঠিত

চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং অন্তত ১০ জন বাসিন্দা মারা গিয়েছে। বর্ষণের তীব্রতায় এখানকার কয়েক শ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭ শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, বুধবার পর্যন্ত ১০ জন মারা গেছে, তিন জন নিখোঁজ রয়েছে।

হুনানের প্রাদেশিক সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সিনহুয়া বলছে, হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে অত্যধিক বৃষ্টিপাতের মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত বছর চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এ সময় এতে তিন শ’রও বেশি লোক প্রাণ হারায়।

বিশেষজ্ঞরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com