মঙ্গলবার, ০১:১৮ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে-সি সচিব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত ঢাকা উত্তর থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি

ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৮৩ বার পঠিত

গত দুই দিনে ডলারের বিপরীতে তিনবার কমেছে টাকার মান। এবার কমলো ডলারের দাম। ডলারের দাম টানা ঊর্ধ্বগতির মধ্যে মার্কিন মুদ্রাটি ৫০ পয়সা কমে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার যেখানে (৭ জুন) ডলারের দাম ছিল ৯২ টাকা। আজ বুধবার তা ৫০ পয়সা কমিয়ে ৯১ টাকা ৫০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচারক সিরাজুল ইসলাম বলেন, ডলারের রেট বুধবার একটু কমেছে। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ৯১ টাকা ৫০ পয়সা রেটে ডলার বিক্রি করেছে।

এদিকে ডলারের দাম ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় ডলারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলছিল। ডলারের বিপরীতে গত দুই দিনে টাকার মান তিনবার কমে।

শুধু আন্তঃব্যাংক লেনদেনেই ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ৩ শতাংশের বেশি। গত বছরের এপ্রিলে ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। জুনে তা এক পয়সা বাড়লেও আগস্ট থেকে টাকার মান দ্রুত কমতে থাকে।আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর ৯০ টাকার নিচে থাকলেও মে মাসের মাঝামাঝি সময়ে খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে রেকর্ড গড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com