শুক্রবার, ০৬:২৯ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

চলতি বছরে তেলের দাম ৪২ শতাংশ বাড়তে পারে : বিশ্বব্যাংক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৪৯ বার পঠিত

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ব্যাপক খাদ্য ঘাটতি এবং ‘মুদ্রাস্ফীতি’র সম্ভাব্য ঝুঁকি বৃদ্ধি করবে বলে সর্তক করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক আশঙ্কা করছে, এই বছর তেলের দাম ৪২ শতাংশ বাড়বে এবং অন্যান্য দ্রব্যের দাম প্রায় ১৮ শতাংশ বাড়বে। তবে এটি ২০২৩ সালে তেল এবং অন্যান্য পণ্যের দাম আট শতাংশ হ্রাসের পূর্বাভাস দিয়েছে।

সংস্থাটি ভবিষ্যদ্বাণী করেছে যে এই বছর বিশ্ব অর্থনীতি দুই দশমিক ৯ শতাংশ প্রসারিত হবে। এটি ২০২১ সালে পাঁচ দশমিক সাত শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি থেকে কম হবে এবং ২০২২ সালের জানুয়ারিতে চার দশমিক এক শতাংশ হতে পারে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, অনেক দেশের জন্য এ মন্দা এড়ানো কঠিন হবে।

সংস্থাটি ২০২৩-২৪ উভয় বছরের জন্য মাত্র তিন শতাংশ বৈশ্বিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

ম্যালপাস সতর্ক করে বলেছেন, সামনের সময়গুলোতে অপুষ্টি ও ক্ষুধা এমনকি দুর্ভিক্ষের তীব্র ঝুঁকি রয়েছে।

উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি ২০২১ সালের ৬ দশমিক ৬ শতাংশ থেকে হ্রাস করে ৩ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

ইউরো কারেন্সি ভাগ করা ১৯ ইউরোপীয় দেশ এই বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৪ শতাংশ থেকে নামিয়ে ২ দশমিক ৫ শতাংশ করেছে। জানুয়ারিতে যাদের লক্ষমাত্রা ছিল ৪ দশমিক ২ শতাংশ।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com