মঙ্গলবার, ০৪:৩০ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

ক্যালিফোর্নিয়ায় বসতবাড়ির ওপর আছড়ে পড়লো বিমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৯২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবার বসতবাড়ির ওপর আছড়ে পড়েছে একটি বিমান। তবে জীবিত আছেন বিমানের পাইলট। ওই বিমানে পাইলট ছাড়া আর কেউ ছিলেন না বলে জানা গেছে।

দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ হেমেট শহরে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। পাইলট নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিমানটি আছড়ে পড়ে একটি বাড়ির ওপর। বিমানে থাকা একমাত্র আরোহী পাইলট গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়লেও ওই বাড়িতে অবস্থানরত দুই বাসিন্দা অক্ষত রয়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com