বৃহস্পতিবার, ১২:৫৬ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়, থাকবে ৩৬ ঘণ্টা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

কাতার বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরছে বিশ্বকাপ ট্রফি। এরই অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিশ্ব ফুটবলের মহামূল্যবান ট্রফিটি।

এই ট্রফির সাথে আসছেন ফিফা লিজেন্ড ফ্রান্সের ১৯৯৮ এর বিশ্বকাপ জয়ী সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। বাংলাদেশে ৩৬ ঘণ্টা অবস্থান শেষে আগামীকাল এই ট্রফি চলে যাবে পূর্ব তিমুরে।

এই ট্রফি বিকেলে রাষ্ট্রপতির বাসভবনে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবার কথা রয়েছে।

বাংলাদেশ কখনো বিশ্বকাপ ফুটবলে খেলবে এটা অনেকটা স্বপ্ন। আর বিশ্বকাপ ট্রফি জয় তো আর বড় স্বপ্ন। তাই বিশ্বকাপের ট্রফির এমন সফরই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি ও সান্ত্বনা। এর আগে ২০১৩ সালে ট্রফি এসেছিল ঢাকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com