বুধবার, ১২:০৫ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৮৯ বার পঠিত

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুরের আলমপুর মোড় এলাকায় পিকআপ ভ্যানের সাথে ব্যাটারিচালিত রিকশা ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, নিহতরা হলেন ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কামার গ্রাম সিদ্দিপুর গ্রামের মদন বৈরাগীর ছেলে শ্যামল বৈরাগী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার হতে মধুপুর বাজার যাওয়ার পথে মুরগীবাহী পিকআপটি রিকশা ভ্যানকে চাপা দিয়ে চলে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো একজন মারা যান বলে জানান ওসি।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com