শনিবার, ১১:৩৬ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

টাকার দাম আরো কমলো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৭৫ বার পঠিত

বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার মান ৫ পয়সা কমিয়েছে। প্রতি ডলারের দাম এখন ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ৯১ টাকা ৯৫ পয়সা ছিল। কেন্দ্রীয় ব্যাংক এ দরকে ‘আন্তব্যাংক দর’ বলছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছর মুদ্রা বাজারের অস্থিরতা সামাল দিতেই ডলারের বিপরীতে টাকার মান দফায় দফায় কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সব মিলিয়ে চলতি অর্থবছর প্রতি ডলারের দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।

এর আগের দুই দিনে টাকার মান ২ টাকা ৫ পয়সা কমে সোমবার আন্তব্যাংক প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯১ টাকা ৯৫ পয়সা। পরে বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় আরও ৪৫ পয়সা কমিয়ে ৯১ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার সেখান থেকে আরও ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দরকে বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ ৯২ টাকা বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com