শনিবার, ০২:৪৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

শ্রীপুরে পরকীয়া সন্দেহে নিজ স্ত্রী’হত্যা : স্বামী হৃদয়’কে গ্রেফতার করেছে র‌্যাব-১

staff reporter
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে পরকীয়া সন্দেহে নিজ স্ত্রী’কে মর্মান্তিকভাবে হত্যা মামলার প্রধান আসামী শাহাজালাল ইসলাম হৃদয়’কে গ্রেফতার এবং মামলার প্রকৃত রহস্য উদঘাটন করেছে র‌্যাব-১ ।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো পারভেজ রানা এ তথ্য গণমাধ্যমকে জানান।

পারভেজ রানা বলেছেন , গত ১৮ মে ২০২৩ তারিখ ০৯০০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন চকপাড় এলাকা হতে ভিকটিমের পিতার বাড়ির ঘরের খাটের উপর হতে ভিকটিম নাসরিন আক্তার (২৫) এর মৃতদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। পরবর্তীতে ভিকটিমের মাতা বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার নম্বর-২৬ তারিখ ১৮/০৫/২০২৩, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০। এই নির্মম হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১ তাৎক্ষনিকভাবে এই হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

ঘটনাসূত্রে জানা যায়, গত ৫ বছর পূর্বে আসামী মোঃ শাহাজালাল ইসলাম হৃদয় (২৫) এর সাথে ভিকটিম মোছাঃ নাসরিন আক্তার (২৫) এর ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর হতে স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।

গত কয়েক মাস যাবৎ ভিকটিম তার স্বামী-সন্তান নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন চকপাড়া এলাকায় তার পিতার বাড়িতে বসবাস করে আসছে। গত ১৭/০৫/২০২৩ তারিখ রাত আনুমানিক আড়াইটায় ঘটিকায় ভিকটিমের মেয়ে মরিয়ম (৪) ঘুমে থাকা অবস্থায় আসামী মোঃ শাহাজালাল ইসলাম হৃদয় এর সাথে তার স্ত্রী ভিকটিম নাসরিন আক্তার এর পরকীয়া প্রেম এর সন্দেহে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়।

ঝগড়া বিবাদের একপর্যায়ে একই তারিখ রাত আনুমানিক ৩টায় আসামী মোঃ শাহাজালাল ইসলাম হৃদয় প্রথমে ভিকটিম নাসরিন আক্তার’কে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথায় আঘাত করে এবং পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশ ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ মে ২০২৩ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় র‌্যাব-১ এর আভিযানিক দল বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি, গাজীপুর সদর থানাধীন বনুয়া পশ্চিম পাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ শাহাজালাল ইসলাম হৃদয় (২৫), পিতা-মোঃ আলিমুল ইসলাম, জেলা-, গাজীপুর’কে গ্রেফতার করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম নাসরিন আক্তার (২৫)’কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com