শনিবার, ০২:৪৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

অভিনব কায়দায় পাচারকালে গাজীপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক-২

স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : আনার, বেদেনা ও আনারসসহ বিভিন্ন ফলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। কক্সবাজারের টেকনাফ থেকে ওই ইয়াবার চালান গাজীপুরে আনা হয়েছিল। শনিবার জিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. ইব্রাহীম খান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার মৃত মাহমুদ সালামের ছেলে ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার আব্দুল হক সওদাগরের ছেলে হুমায়ূন কবির (১৯)।

জিএমপি’র ওই কর্মকর্তা জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা টেবলেটের একটি বড় চালান গাজীপুরে আনে ক’মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তারা ওই চালান নিয়ে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন সড়ক ভবনের সামনে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের পাশে বিক্রির জন্য অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান অভিযান চালিয়ে ইমরান ও হুমায়ূন কবিরকে আটক এবং তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা টেবলেট জব্দ করে।

 

 

মাদক ব্যবসায়ীরা বেশ কয়েকটি আনার, বেদানা ও আনারসের ভেতর থেকে দানা ও মাংস সরিয়ে এসব টেবলেট পলিথিনে ভরে অভিনব কায়দায় সেসব ফলে খোসা লাগিয়ে পাচার করছিল। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান বিভিন্ন কৌশলে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং ক্রয় ও বিক্রি করে আসছিল। এব্যাপারে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।
###

স্টাফ রিপোর্টার, গাজীপুর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com