বুধবার, ০৮:৪০ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শিগগিরই বিএনপিসহ সব দলের সঙ্গে সংলাপে বসবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২১৬ বার পঠিত

বিএনপিসহ খুব শিগগিরই সব দলের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ শুরু করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

শুক্রবার (২০ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনে শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি। অনেকগুলো কাজ আমাদের হাতে রয়েছে। আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরও অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

এর মধ্য দিয়ে দেশের ১৪০টি উপজেলায় একযোগে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। ২০২৩ সালের ২ মার্চ ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ভোটার তালিকা প্রণয়নের জন্য তিন ধরনের তথ্য নেয়া হচ্ছে। এই ভোটার তালিকা দিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ এখনও সবার নাগরিক দায়িত্ব। নির্বাচন হচ্ছে ভোট কেন্দ্রে যাব না, আমাকে কেউ জোর করে নিয়ে যাবে না এটা ঠিক। তবে এতটুকু বুঝতে হবে আমি পরিচালিত হবো, আমার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com