শনিবার, ১১:০৪ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

৪৭ বছরে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৫৩ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গত ৪৭ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।’ তিনি আরও বলেছেন, শেখ হাসিনা না ফিরলে অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দলের আলোচনা সভায় আজ মঙ্গলবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে৷ নয় তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না৷ তিনি না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না।’

এ সময় ‘পদ্মার সেতুর নাম সারা জাতিই চায়, শেখ হাসিনার নামে হোক’ বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘শেখ হাসিনার সাহসের সোনালি ফসলের নাম পদ্মাসেতু৷ জুনেই পদ্মাসেতু চালু করা হবে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন৷ এতো অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com