বুধবার, ১১:৫৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারে এখনো পানি ছিটানো হচ্ছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৭০ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:
বঙ্গবাজারের আগুন গতকাল ছড়িয়ে পড়েছিল এনেক্সকো টাওয়ারেও। সাড়ে ছয় ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানানো হয। তবে ঘটনার ২৪ ঘণ্টা পরও এনেক্সকো টাওয়ারের পঞ্চম ও উপরের তলায় পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

তারা বলছেন, ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।

বুধবার সকালে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের পূর্ব দিকের পাঁচ তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের চতুর্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা দু’টি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছেটানো হচ্ছে।

এনেক্সকো টাওয়ারের ইমরান গার্মেন্টসের কর্মী হাবিবুর রহমান বলেন, উপরে শুধু কাপড়ের দোকান। সেখানে কাপড়ের গোডাউন থাকায় অনবরত ধোঁয়া বের হচ্ছিল। এছাড়া অবশিষ্ট মালামালের যেন ক্ষতি কম হয়, তাই পানি ছেটাচ্ছে ফায়ার সার্ভিস। আর এর মধ্যেই আমাদের মতো দোকানগুলোর লোকজন মালামাল বের করার চেষ্টা করছে।

অন্যদিকে ফায়ার সার্ভিসের দাবি, আগুন যেন আর ছড়িয়ে যেতে না পারে সেজন্য সার্বক্ষণিক পানি ছেটানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com