শুক্রবার, ০৪:১০ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৬৯ বার পঠিত

ইভিএম বুঝি না, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২মে) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমিনরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে সাইকেল র‌্যালি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের আমলে দেশের কোনোকিছুই নিরাপদ নয়। নির্বাচন নিয়ে তারা নতুন কৌশল শুরু করেছে। তারা বিএনপিকে ভয় পায়।

উল্লেখ্য, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি আয়োজন করে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় লালমিনরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে সাইকেল র‌্যালি শুরু হয়। প্রায় ৫ হাজার সাইকেল বহর নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালমিনরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন অংশগ্রহণকারীরা। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com