বুধবার, ১১:৫৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা শুরুতে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু ছিল। যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয় তার ওপর নির্ভর করে সময় বাড়ানো হয়েছিল।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভাল অভিজ্ঞতা পেয়ে ডিএমটিসিএল ৫ এপ্রিল থেকে বেলা সাড়ে ১২টার পরিবর্তে বেলা ২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন আগামীকাল (৩১ মার্চ) থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। কারণ ডিএমটিসিএল ওই দুটি স্টেশন চালুর পদক্ষেপ গ্রহণ করেছে।

উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলে যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন ব্যবহার করে মেট্রোরেল যাতায়াত করতে পারবেন।

ডিএমটিসিএলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দুটি দল গঠন করেছি, যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সাথে সমন্বয় করবে।’

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের দিয়াবাড়িতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com