শনিবার, ০২:১৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ইউনিট যোগ দেয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।’

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন বলেন, ‘আমরা পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পাই। মার্কেটে আগুন লাগার সময় ক্রেতা-বিক্রেতা অনেকেই ছিলেন। তবে আমার জানামতে ভেতর থেকে সবাই বের হয়ে আসতে পেরেছেন।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা এসি থেকে, নয়তো কোনো দোকানের শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। মার্কেটটিতে মূলত কম্পিউটারের দোকান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com