রবিবার, ০২:১০ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, উদ্ধার ১৭ বাংলাদেশী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৫০ বার পঠিত

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। অভিবাসী সঙ্কট নিয়ে নানা সমালোচনার মুখে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে সর্বশেষ মারাত্মক জাহাজডুবির পরে ইতালির কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

রয়টার্স ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ’র বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশীকে দেশটির সিসিলিয়ান শহরের পোজালোতে নিয়ে যাওয়া হয়েছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, রোববার খারাপ আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তাদের নৌকা ডুবে যায়। ওই নৌকায় ৩০ জন অভিবাসী ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলের কাছে একটি জাহাজডুবিতে ৭৬ জনের মৃত্যুর দুই সপ্তাহ না যেতেই এ মর্মান্তিক ঘটনা ঘটল।

এর আগে গত শনিবার ভূমধ্যসাগর থেকে ১ হাজার ৩৬৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড। তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

প্রতি বছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন। তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দী হন, না হয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারো ঘটেছে সেই একই ঘটনা।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com