বৃহস্পতিবার, ০৩:১০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

ছুটির দিনে ঝড়-বৃষ্টি, ঈদ বাজারে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৩৬ বার পঠিত

রমজানের শুরু থেকেই উত্তাপ ছড়াচ্ছিল সূর্য। বৈশাখে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদের তেজ আরও বাড়তে থাকে। এরমধ্যে দিন কয়েক আগে রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় মৌসুমের সবচেয়ে তীব্র কালবৈশাখী ঝড়। দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর পর প্রতিদিন অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টিও হয়েছে।

সেই বৃষ্টির রেশ কেটে যাওয়ার পর আবার বাড়তে থাকে ভ্যাপসা গরমের অনুভূতি। শুক্রবার সকালেও ছিল রোদঝলমলে আকাশ; বিকেল ৩টার পর আকাশ কালো মেঘে ঢেকে যেতে থাকে। এরপর ঝরতে থাকে বৃষ্টি। সঙ্গে হঠাৎ বইয়ে যায় ঝড়ো হাওয়া, উড়ে ধুলাবালু। রিপোর্টটি লেখা পর্যন্তও বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, থেমে থেমে এই বৃষ্টি চলবে রাত পর্যন্ত। ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে। এদিকে ঈদ সমাগত। তার ওপর ছুটির দিন হওয়ায় বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটার ভিড় ছিল। কেনাকাটা করতে আসা নগরবাসীকেও প্রচণ্ড ভোগান্তিতে ফেলে বৃষ্টি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com