বৃহস্পতিবার, ০৩:২৩ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

ছড়িয়ে পড়েছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ের রুলিং মিল এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার রাত ৮টার দিকে বাবলির পাশের রুলিং মিল এলাকার ওই বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৮টার দিকে রুলিং মিলের পাশের বস্তিতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ১১টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার নামে এক যুবক বলেন, ‘আগুনের ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট কাজ করছে। আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। ঘন বসতির কারণে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com