শনিবার, ০৯:১৮ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মিরপুর থেকে জামায়াতকর্মী সন্দেহে অর্ধশতাধিক আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৭১ বার পঠিত

রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক মানুষকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুরের দারুস সালাম থানার মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের ‘ফোর সি’ নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, ‘যাকাত ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভার নামে সেখানে দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছিল বলে আমাদের কাছে সংবাদ আসার পর তাদের আটক করা হয়েছে।

মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জামিনুর রহমান খান বলেন, ‘মিরপুর-১-এর ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে রাষ্ট্রবিরোধী দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com