সোমবার, ১১:৫২ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শিক্ষক থেকে রাষ্ট্রপতি গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক ২১ অধিনায়কের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ম্যাচ খেলতে পারে ব্রাজিল নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকি, তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের কলকাতায় নিরাপত্তাবিধি না মানায় ৯ গেস্টহাউস ও ৪ রেস্তোরাঁ বন্ধের নোটিশ নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময়

স্কুল-কলেজ বন্ধ ২০ এপ্রিল পর্যন্ত, সপ্তাহে ছুটি দুদিন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ বার পঠিত

আগামী ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রমজানের ছুটি বাড়ানো হলো। এ ছাড়া রমজান মাসজুড়ে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) স্কুল-কলেজ বন্ধ থাকবে।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com