সোমবার, ০৯:০৯ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ বার পঠিত

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এবারের বৃত্তি পরীক্ষায় ৪ লাখ, ৮৩ হাজার, ৭৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার মোট নম্বর ছিল ১০০ এবং সময়সীমা ছিল দু’ঘণ্টা।

বৃত্তির ফল যেভাবে যাবে জানা
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধদিফতরের ওযবেসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় হতে পাওয়া যাবে।

২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ পরস্থিতির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি দেয়াও সম্ভব হয়নি। ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশক্ষিা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২০২২ সাল হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।

৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এ চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com