শনিবার, ০১:০৫ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৭৫ বার পঠিত

আমরা সকলেই জানি আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হয় এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

এই স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন, প্রায় এক কোটি মানুষ দেশান্তরিত হয়েছেন, অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন।

স্বাধীনতার এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই বীর সন্তানদের, যাঁরা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন।
স্বাধীনতার লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক দেশ গঠন; যেখানে দলমত, ধর্ম–সম্প্রদায়নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। স্বাধীনতার ঘোষণাপত্রেও বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার কথা আছে।

আজকের এই দিনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমার পত্রিকার, দেশে বিদেশের অগনিত পাঠক, পত্রিকার পরিবার , বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খীদের জানাই শুভেচ্ছা এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময় এই স্বাধীন বাংলাদেশ , সকল মুক্তিযুদ্ধের সংগঠক সহ সকল রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জানাই স্যালুট এবং আত্মার শান্তি কামনা।

 

দিদার সরদার
প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং
লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর -৩১৫ বি ১ – বাংলাদেশ, ও
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR),
পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)।
হংকং- ২৬-০৩-২০২২ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com