শুক্রবার, ০৪:০০ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

১০ তলা থেকে পড়ে ২ শ্রমিক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ বার পঠিত

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুরের বড়বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন রায়হান (১৮) ও রহিম (১৯)।

মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, বড়বাগের হাবিব টাওয়ারের ১০ তলার বাইরের দিকে প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বাঁশের মাচা ভেঙে দুই শ্রমিক নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য তাদের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com