সোমবার, ০৯:২৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম জানালেন স্বাস্থ্যমন্ত্রী, বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ‘ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সমাধান কঠিন’ হরমুজ প্রণালীতে ‘মুক্ত’ ও ‘নিরাপদ’ জাহাজ চলাচলের আহ্বান চীনের প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

সুশীল সমাজের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি নির্ধারণে বিশিষ্টজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার সুশীল সমাজের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে সুশীল সমাজের ৪০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হবে।

এর আগে গত ১৩ মার্চ কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন দেশের শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করে। ওই সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে মাত্র ১৩ জন সংলাপে অংশ নেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারসহ কমিশনের কর্মকর্তারা অংশ নেবেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, “দ্বিতীয় দফার এই বৈঠক মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হবে।”

সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে জানতে চাইলে গণমাধ্যমকে অশোক কুমার দেবনাথ বলেন, “সব শ্রেণির প্রতিনিধিই রয়েছেন। তারা প্রমিনেন্ট।”

গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ ফুরানোর পর ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। নবগঠিত কমিশন ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে পরদিন থেকে নির্বাচন ভবনে অফিস শুরু করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com