শনিবার, ০১:৪৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

মেট্রোর ডাউন লাইনে ঘুড়ি, ট্রেন চলছে সিঙ্গেল লাইনে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রো ট্রেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুরি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।’

শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে উল্লেখ করে নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।’

ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল এন্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলের উপরে হ্যাঙ্গারের মতো একটি ডিভাইস আছে, যেটি তারের সঙ্গে টাচ করে সামনে যেতে থাকে। এ ছাড়া উপরের তারে ১৫০০ ভোল্টের মতো ইলেক্ট্রিসিটি থাকে। এই ডিভাইসটার মাধ্যমে সেই ডিভাইসটি তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এগিয়ে চলে ট্রেনটি। এই দুটি অংশের মাঝখানটা এতটাই সেনসিটিভ যে এর মাঝে যদি কিছু লেগে থাকে তাহলে স্পার্ক করে আগুন ধরে যাবে। আর আগুন ধরলে সঙ্গে সঙ্গেই ট্রেনটি বন্ধ হয়ে যাবে।

‘বিষয়টি এতটাই সেনসিটিভ যে তারে কোনো কিছু থাকলে আমরা সঙ্গে সঙ্গেই ট্রেনটি বন্ধ করে দেই। আর এটি দেখার জন্য প্রতিদিন আমাদের সুইপিং ট্রেন চালানো হয়,’ যোগ করেন মেট্রোরেলের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। চালুর দুদিন পর ৩১ ডিসেম্বর মেট্রোরেলের ইলেকট্রিক তার এবং রেললাইনের উপরে ফানুস পড়ার ঘটনা ঘটে। এ কারণে ২০২৩ সালের ১ জানুয়ারি মেট্রোরেল চলতে প্রায় ২ ঘণ্টা বিলম্ব হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com